× প্রচ্ছদ বাংলাদেশ বিশ্ব রাজনীতি খেলা বিনোদন বাণিজ্য লাইফ স্টাইল ভিডিও সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘনিষ্ঠ দৃশ্যের জন্য কৌশানীকেই বেছে নিলেন সৃজিত

স্পোর্টস ডেস্ক।

১৩ জানুয়ারি ২০২৫, ২০:১৪ পিএম

ছবিঃ সংগৃহীত।

২০১২ সালে টালিউডে মুক্তি পায় ওপার বাংলার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জি পরিচালিত ডার্ক কমেডি  ঘরানার সিনেমা 'হেমলক সোসাইটি'। একযুগ পর এবার সিনেমাটির সিক্যুয়েল বানানোর কাজে হাত দেবেন সৃজিত। ২০১২ তে 'হেমলক সোসাইটি' সিনেমায় পরমব্রত'র বিপরীতে অভিনয় করেছিলেন, কোয়েল মল্লিক। তবে তিনি এখন সদ্যোজাত মেয়েকে নিয়ে ব্যস্ত। তাছাড়া তিনি এবার চুম্বনদৃশ্যে অভিনয়েও আপত্তি জানিয়েছিলেন। ফলে বিপাকে পড়েন সৃজিত।

অবশেষে উষ্ণ দৃশ্যে অভিনয় করতে 'হেমলক সোসাইটি'র সিক্যুয়েলে কাজ করার প্রস্তাব লুফে নিয়েছেন টালিউড ডিভা কৌশানী মুখার্জী।

‘হেমলক সোসাইটি'-র সিক্যুয়েলের নাম ‘কিলবিল সোসাইটি' হতে চলেছে বলেও জানা গেছে। খুব শীঘ্রই ছবির কাজ শুরু করবেন বলেও জানিয়েছেন পরিচালক সৃজিত মুখার্জী।

উল্লেখ্য, একদল আত্মহত্যাপ্রবণ ব্যক্তিদের মানসিক পুনর্বাসন কেন্দ্র নিয়ে 'হেমলক সোসাইটি' সিনেমার কাহিনী। ডার্ক কমেডি ঘরানার এই সিনেমার গানগুলো বিশেষ করে অনুপম রায়ের গাওয়া ‘এখন অনেক রাত', রূপঙ্কর বাগচী এবং লোপামুদ্রা মিত্র-র ‘আমার মতে', রূপম ইসলামের ‘ফিরিয়ে দেওয়ার গান', শিলাজিৎ-এর গাওয়া 'জলফড়িং' গানগুলো আজও সমান জনপ্রিয়। 

Sangbad Sarabela

সম্পাদক ও প্রকাশক: কাজী আবু জাফর

যোগাযোগ: । [email protected] । বিজ্ঞাপন ও বার্তা সম্পাদক: 01894944220

ঠিকানা: বার্তা ও বাণিজ্যিক যোগাযোগ : বাড়ি নম্বর-২৩৪, খাইরুন্নেসা ম্যানশন, কাঁটাবন, নিউ এলিফ্যান্ট রোড, ঢাকা-১২০৫।

আমাদের সঙ্গে থাকুন

© 2026 Sangbad Sarabela All Rights Reserved.